গৌরনদীতে পৌর বিএনপির আহবায়ক সহ গ্রেপ্তার ৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়ক সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার

2024-10-23T15:23:19+00:00
2024-10-23T15:23:19+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে পৌর বিএনপির আহবায়ক সহ গ্রেপ্তার ৪
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৩:২৩ পিএম   (ভিজিট : ৯৮)
X

চাঁদার দাবীতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়ক সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার টরকী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো-পৌর বিএনপি’র আহবায়ক ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফ।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, টরকী বন্দরের ব্যবসায়ী এস এম জামিল হাসান মিঠু সিকদার নামের এক ব্যবসায়ী মঙ্গলবার রাতে মামলা দায়ের করেন। পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy