ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও উপজেলা

2024-10-23T15:48:28+00:00
2024-10-23T15:48:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে বিস্ফোরক আইনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৯৬)
X

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪’র একটি টিম। পরে রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

ময়মনসিংহ র‌্যাব-১৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি দুটি মামলার আসামি।

গফরগাঁও পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম বলেন, আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি প্রধান আসামি এবং অপর মামলায় ২২ নম্বর আসামি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। পাগলা থানা পুলিশের মাধ্যমে বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy