আশুলিয়ায় আন্দোলনে নেমে দুই নারী শ্রমিক গুলিবিদ্ধ

আশুলিয়া প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চার মাসের বকেয়া বেতন দাবিতে আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হয়েছেন দুই নারী পোশাক শ্রমিক।আশুলিয়ার জেনারেশন নেক্সট

2024-10-23T18:31:16+00:00
2024-10-23T18:31:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় আন্দোলনে নেমে দুই নারী শ্রমিক গুলিবিদ্ধ
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৬:৩১ পিএম   (ভিজিট : ২৩৩)
X

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চার মাসের বকেয়া বেতন দাবিতে আন্দোলনে নেমে গুলিবিদ্ধ হয়েছেন দুই নারী পোশাক শ্রমিক। আশুলিয়ার জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। 

পরে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। গুলিবিদ্ধরা হলেন চম্পা খাতুন (২২) ও মোরশেদা বেগম (৩৮)।

আহত মোরশেদার স্বামী আশরাফুল বলেন, আমার স্ত্রী ওই গার্মেন্টসে সিনিয়র অপারেটর হিসেবে কাজ করে। চার মাস ধরে গার্মেন্টস বেতন দিচ্ছে না। এই নিয়ে শ্রমিকরা আন্দোলনে নামে। এতে পুলিশ শ্রমিকদের উপরে গুলি চালায়। আমার স্ত্রীর পেটে ও হাতে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ চম্পা খাতুনের ভাই স্বপন বলেন, আমার বোন জেনারেশন নেক্স টু ফ্যাশন লিমিটেডে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করেন। গত চার মাস ধরে তাদের বেতন দেয় না। এ নিয়ে তারা আজকে সকালে আন্দোলন করতে গেলে পুলিশ গুলি করে। এ সময় আমার বোনের পেটে ও বাম হাতে গুলি লাগে। পরে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তিনি বলেন, আমার বোনের অবস্থা ভালো না তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়েছে। তার জ্ঞান থাকলেও সে কাউকে চিনতে পারছে না। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy