গাজীপুরে যৌথ অভিযানে ৬ একর বনভূমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ বন বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা

2024-10-23T20:51:06+00:00
2024-10-23T20:51:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাজীপুরে যৌথ অভিযানে ৬ একর বনভূমি দখলমুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:৫১ পিএম   (ভিজিট : ১২৯)
X

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে আজ বন বিভাগ একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। 

অভিযানের মাধ্যমে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর রেঞ্জাধীন চন্দ্রা বিটের বনভূমি দুই শতাধিক নির্মাণাধীন ও সদ্য নির্মিত ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৬ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে। জবরদখলমুক্ত হওয়া ভূমির বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা। 

সেনাবাহিনী, র‍্যাব, বন বিভাগ ও পুলিশ এ অভিযানে অংশ নেয়। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা মৌজায় এ অভিযান হয়। জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার, কালিয়াকৈর এ অভিযান পরিচালনার তত্ত্বাবধানে ছিলেন।

বন, বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বন অপরাধ ও জবরদখল প্রতিরোধের নিমিত্তে শুরু হওয়া এ যৌথ অভিযান চলমান থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy