ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে : মামুনুল হক

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলায়ত মজলিনের মহাসচিব ও হেফাজতে ইসলাম

2024-10-23T20:56:14+00:00
2024-10-23T20:56:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচার করতে হবে : মামুনুল হক
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৮:৫৬ পিএম   (ভিজিট : ২২০)
X

ছাত্র আন্দোলনে হত্যাকারীদের বিচার আন্তর্জাতিক আদালতে করতে হবে বলে মন্তব্য করে বাংলাদেশ খেলায়ত মজলিনের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবে গণহত্যাকারী আওয়ামী হাতুরীলীগ, হেলমেটলীগ সন্ত্রাসীরা ও আওয়ামী পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হাজার হাজার ছাত্র-জনতাকে শহীদ করেছে। অসংখ্য ভাই আহত হয়েছে। বিগত সময়ে অসংখ্য আলেম হত্যা করেছে।

বুধবার (২৩ অক্টোবর) ভোলার বোরহানউদ্দিন উপজেলার সরকারী হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত ইসলামি এক মহাসম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্ট ২০১৩ সালের শহীদদের রক্তের সাথে শেখ হাসিনা সংসদে দাড়িয়ে তামাশা করেছে। তিনি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে শহীদদের বিচার, ২০১৯ সালের ২০ অক্টোবর বোরহানউদ্দিনের মাটিতে নবীপ্রেমীদের হত্যার বিচার, ২০২১ সালে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে ২৫ জনকে হত্যাসহ সকালের বিচার আন্তর্জাতিক আদালতে করার দাবি জানান। একইসাথে তিনি সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ বিচার দাবি করেন।

তিনি আরো বলেন, হেফাজতে ইসলাম পালায় না। হেফাজত বাংলার ৫৫ হাজার বর্গমাইলে শিকড় গড়ে বসেছে। আগামী দিনেও দল মত নির্বিশেষে সকলকে ইসলাম রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। আগামীতে সকল পাঠ্যসূচিতে ইসলামকে গুরুত্ব দিয়ে সিলেবাস রচনা করতে হবে।

২০১৯-এর ২০ অক্টোবর নবী প্রেমিক চার শহীদসহ ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত সকল শহীদদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা কর্তৃক জেলা সভাপতি মাওলানা আনাছ সাহেবের সভাপতিত্বে ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, যুগ্ম মহাসচিব আজিজুর হক ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব, মাওলানা জালালউদ্দিন, যুগ্ম মহাসচিব, আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক, মুফতি বশির উল্লাহ, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমী, দৌলতখান, শাইখুল হাদিস চরশুভী মাদরাসার মুফতি শামছুদ্দিন, দফতর সম্পাদক আফসার মাহমুদী।

আরো বক্তব্য রাখেন ভোলার হেফাজতে ইসলামের নেত্ববৃন্দের মধ্যে বোরহানউদ্দিন বাটামারার পীর সাহেব মাওলানা মুহিবুল্লাহ, মির্জাকালু ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নূরনুবী, মজমের হাট ফাজিল মাদরাসা সাবে অধ্যক্ষ সালেহ উদ্দিন, বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ আহমদ উল্যাহ আনসারী উপাধক্ষ্য অলিউল্লাহ, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান, প্রধান মুহাদ্দিস হাবিবুর রহমান জাজিরী, শশীভূষণ কেন্দ্রীয় জামে মসজিদ, চরফ্যাশনের খতিব, মাওলানা নুরুল ইসলাম নুরানী, ভোলার জামিরালতা ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক আবু জাফর মো: আবদুল্লাহ, ভোলার মুহতামিম নাসির মাঝি মাদরাসার মাওলানা বসির উদ্দিন, দৌলতখানের চর খলিফা মাদরাসার, মাওলানা মো: আরিফ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy