গুরুদাসপুরে জরায়ুর ক্যান্সার রোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

জরায়ুর মুখে ক্যান্সার (এইচপিভি) প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।বৃহস্পতিবার সকাল

2024-10-24T15:14:21+00:00
2024-10-24T15:14:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে জরায়ুর ক্যান্সার রোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:১৪ পিএম   (ভিজিট : ৯৭)
X

জরায়ুর মুখে ক্যান্সার (এইচপিভি) প্রতিরোধে নাটোরের গুরুদাসপুরে বিনামূল্যে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খুবজীপুর হাইস্কুল মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী ও চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ। এসময় মেডিক্যাল অফিসার ডা. ওয়াহিদুজ্জামান রুবেল, সহকারী শিক্ষা কর্মকর্তা রবিউল করিম, শাহাদত হোসেন ও প্রধান শিক্ষক আনিসুর রহমান সহ টিকা নিতে আসা কিশোরী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, প্রাথমিক পর্যায়ে রেজিষ্ট্রেশনকৃত ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার কিশোরী ও শিক্ষার্থীকে ২০টি কেন্দ্রে ওই টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে ১০ হাজার কিশোরীকে বিনামূল্যে এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। আগামী ২৪ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy