নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে সংঘর্ষে আহত ২০

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই

2024-10-24T20:20:47+00:00
2024-10-24T20:20:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে সংঘর্ষে আহত ২০
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৮:২০ পিএম   (ভিজিট : ২৪৪)
X

নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫/২০ জন আহত হয়েছেন। 

এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামাতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের মধ্য দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এসময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। 

অপরদিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে যান চলাচলা কিছুটা স্বাভাবিক হয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে উত্তেজনা চলছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। পরিস্থিতি প্রায় স্বাভাবিক অবস্থায় চলে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy