মানুষ কম হওয়ায় মঞ্চ ছেড়ে গেলেন ক্ষুব্ধ বিএনপি নেতারা!

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির কেন্দ্রীয় নেতারালক্ষ্মীপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা স্থগিত করে মঞ্চ ত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর)

2024-10-25T15:28:43+00:00
2024-10-25T16:30:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানুষ কম হওয়ায় মঞ্চ ছেড়ে গেলেন ক্ষুব্ধ বিএনপি নেতারা!
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৩:২৮ পিএম  আপডেট: ২৫.১০.২০২৪ ৪:৩০ পিএম  (ভিজিট : ২০৯)
X

বিএনপির কেন্দ্রীয় নেতারা লক্ষ্মীপুরে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা স্থগিত করে মঞ্চ ত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে যৌথভাবে আয়োজিত কর্মীসভায় এমন ঘটনা ঘটেছে।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী মাইক হাতে বড় পরিসরে পরবর্তী সময়ে সভার আয়োজনের নির্দেশ দেন জেলার নেতাদের।

জানা যায়, কর্মীদের উদ্দেশে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য দেওয়ার কথা থাকলেও কেউই বক্তব্য দেননি। তারা মঞ্চে বসলেও বক্তব্য না দিয়ে বড় পরিসরে আয়োজনের নির্দেশনা দিয়ে সভা স্থগিত করে চলে যান।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ‘প্রায় দুই হাজার নেতাকর্মী নিয়ে আমাদের সভা আয়োজনের কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে বড় পরিসরে সভার আয়োজন করা সম্ভব হয়নি। প্রায় ৫০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। আবহাওয়া স্বাভাবিক হলে বড় পরিসরে আয়োজন করে পরবর্তী তারিখ জানিয়ে দেওয়া হবে।’

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সিনিয়র নেতারা জানান, লক্ষ্মীপুর বিএনপি অধ্যুষিত জেলা। দলের জনপ্রিয় অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন মাত্র ৫০০ নেতাকর্মী নিয়ে আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা উপস্থিতি কম দেখে সভা স্থগিত করে চলে গেছেন।

কর্মীসভায় উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন, সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়াসহ আরও অনেকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy