ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

হ্যান্ডকাফ নিয়ে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গণধোলাই দিয়ে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা

2024-10-25T16:48:38+00:00
2024-10-26T00:14:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:৪৮ পিএম  আপডেট: ২৬.১০.২০২৪ ১২:১৪ এএম  (ভিজিট : ১৯৩)
X

হ্যান্ডকাফ নিয়ে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ দুইজনকে গণধোলাই দিয়ে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ তাদের উদ্ধার করে।

রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরের বাইপাস সড়কের ব্রাহ্মনকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আটক পুলিশের কনস্টেবল মো. মামুন শেখ (৩২) সম্প্রতি ফরিদপুর কোতয়ালি থানা থেকে ঢাকার ডিএমপিতে বদলি হলেও চাকরিতে যোগ দেননি। ছিনতাইয়ের শিকার ফরিদপুর সদরের ইউনিয়নের পিয়ারপুর গ্রামের জিসান আহমেদ।

কোতায়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, রাতে বাইপাস সড়কে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্যকে গণধোলাই দিয়ে আটকে রেখা হয়। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। 

ঘটনাস্থল থেকে সিভিল পোশাকে এক পুলিশ সদস্যসহ দুইজনকে উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়।

তিনি বলেন, আটক পুলিশ কনস্টেবল মামুন শেখকে গত ১৫ সেপ্টেম্বর ফরিদপুর কোতোয়ালি থানা থেকে রিজার্ভ পুলিশে নেওয়া হয়। তারপর দুই দিন পর তাকে ডিএমপিতে বদলি করা হয়। এ বিষয়ে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছিনতাইয়ের শিকার জিসান জানান, রাত ৮টার দিকে কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে চড়-থাপ্পড় মারেন এবং পকেট থেকে ১০ হাজার টাকা নিয়ে যান। পরে জিসান এলাকাবাসীর সহায়তায় ধাওয়া করে শহরের বাইপাস রোড এলাকা থেকে দুই ছিনতাইকারীকে আটক করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy