নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

অ্যাডভোকেট মো.আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। তিনি আগেও নড়াইল জেলা জামায়াতের আমির ছিলেন। চতুর্থবারের

2024-10-25T16:50:44+00:00
2024-10-25T16:50:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইল জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩৮৮)
X

অ্যাডভোকেট মো.আতাউর রহমান বাচ্চু নড়াইল জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। তিনি আগেও নড়াইল জেলা জামায়াতের আমির ছিলেন। চতুর্থবারের মতো ২০২৫-২৬ সেশনের জন্য পুনরায় তিনি আমির নির্বাচিত হন। এছাড়াও তিনি কেন্দ্রীয় শূরা (পরামর্শ সভা) সদস্য নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির আমির ডা.শফিকুর রহমান একযোগে নড়াইলসহ সারাদেশের জেলা ও মহানগর কমিটির আমিরের নাম ঘোষণা করেন।

জানা গেছে, আতাউর রহমান বাচ্চু নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের সম্ভান্ত পরিবারের সন্তান। তিনি স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০১৩ সালের ১ ফেব্রæয়ারি ছাত্রশিবিরের রাজনীতি শেষে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদান করেন। জামায়াতে যোগদানের পর নড়াইল পৌরসভার ৩নং ওয়ার্ড সভাপতি নির্বাচিত হন তিনি। ২০১৪ সালে নড়াইল সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর, ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ২০১৯ সাল থেকে জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হিসেবে এখন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন।

খুলনার ঐতিহ্যবাহী সরকারি বিএল কলেজ থেকে আতাউর রহমান বাচ্চু বি.কম অনার্স ও এম.কম (ব্যবস্থাপনা) সম্পন্ন করেন। পরে তিনি ধানমন্ডি সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।

আতাউর রহমান বাচ্চু ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর ১৯৯৬-৯৭ সেশনে নড়াইল পৌরসভার ৩ নং ওয়ার্ড শিবিরের সভাপতি, ১৯৯৮ সালে নড়াইল সিটি কলেজ শিবিরের সভাপতি, ১৯৯৯-২০০১ সেশনে নড়াইল পৌরশাখার সেক্রেটারি, ২০০২ সালে নড়াইল পৌরশাখার সভাপতি, ২০০৩ সালে নড়াইল জেলা সেক্রেটারি, ২০০৪ সালে খুলনা মহানগর সোনাডাঙ্গা থানা সভাপতি, ২০০৫ সালে খুলনা মহানগর সদর থানা সভাপতি, ২০০৬ সালে খুলনা বিএল কলেজ সেক্রেটারি, ২০০৭ সালে খুলনা বিএল কলেজ সভাপতি, ২০০৮ সালে খুলনা মহানগর দপ্তর সম্পাদক, ২০০৯ সালে খুলনা মহানগর সাংগঠনিক সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক, ২০১০ সালে মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ২০১১ সালে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, ২০১২ সালে কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এদিকে আতাউর রহমান বাচ্চু পুনরায় জেলা আমির নির্বাচিত হওয়ায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমেও শুভকামনা জানান অনেকে।

আতাউর রহমান বাচ্চু বাংলাদেশ বুলেটিনকে বলেন,‘আগামী দিনে সঠিকভাবে যাতে কাজ করে যেতে পারি,এজন্য সকলের দোয়া চাই’।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy