ফরিদপুরে ছাত্রদল নেতাসহ তার ভাই ও মাকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরধরে ছাত্রদল নেতাসহ তার ভাই ও মাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করা হয়েছে।আজ শুক্রবার (২৫

2024-10-25T16:57:31+00:00
2024-10-25T16:57:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ছাত্রদল নেতাসহ তার ভাই ও মাকে কুপিয়ে জখম
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৪:৫৭ পিএম   (ভিজিট : ২০৩)
X

ফরিদপুরে পূর্ব শত্রুতার জেরধরে ছাত্রদল নেতাসহ তার ভাই ও মাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত  জখম করা হয়েছে। 

আজ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউদিয়নের পরমানন্দপুর এলাকায় এঘটনা ঘটে।

হামলায় জখমকৃতরা হলেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সহসম্পাদক মোঃ মোশাররফ (২৭)  তার ছোট ভাই মোঃ বিল্লাল(২৩), ও তার মা শাহানা বেগম(৫০)। মোশাররফ ও বিল্লাল সদর উপজেলার পরমানন্দপুর গ্রামের এলেম শেখের ছেলে।

আহত তিন জনকেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মোশাররফের বোন আফরোজা বেগম জানান,  একই এলাকার আওয়ামীলীগ কর্মী সেলিম(২৬), সোহাগ(২২) ও মোতালেব(৫০) সহ বেশ কয়েকজন আওয়ামীলীগ কর্মী শুক্রবার সকালে কোনকিছু বুঝে উঠার আগেই অতর্কিত হামলা চালিয়ে দেশীয়  ধারালো  অস্ত্র দিয়ে আমার দুই ভাই ও মাকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

প্রতিবেশী মুকুল শেখ জানান, হামলাকারীরা এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এঘটনার পূর্বেও তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছে।

এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলে জানান আহতদের স্বজনেরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy