পটুয়াখালী‌তে ফাইল আট‌কি‌য়ে ৬% ঘু‌ষ দাবী সা‌র্ভেয়ার‌দের

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে ফাইল আটকে ৬% ঘুষ দাবি কর‌ছেন জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখার চার সার্ভেয়ার। তাও আবার রপ্তানি প্রক্রিয়াকরণ

2024-10-25T17:50:33+00:00
2024-10-25T17:50:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী‌তে ফাইল আট‌কি‌য়ে ৬% ঘু‌ষ দাবী সা‌র্ভেয়ার‌দের
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:৫০ পিএম   (ভিজিট : ৩২৬)
X

পটুয়াখালীতে ফাইল আটকে ৬%  ঘুষ দাবি কর‌ছেন জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখার চার সার্ভেয়ার। তাও আবার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ক্ষতিগ্রস্তদের জমির মা‌লিক‌দের কা‌ছে। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা এ‌টি।

এবিষয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভূমি মন্ত্রণালয় বরাবর একটি লিখিত অভিযোগ দেন ওই জ‌মির মা‌লিক তথা ভুক্তভোগী।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে সরকার চার শতাধিক জমি অধিগ্রহণ করেন। কিন্তুু সেই জমির টাকা পেতে ৬% টাকা ঘুষ দাবি করেন এল.এ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইন, বিশ্বজিৎ, নাজমুল এবং সাইফুল। তাদের ঘুষের টাকা না দিলে ভুক্তভোগীদের ফাইল দিনের পর দিন আটকে রাখেন সার্ভেয়ারা। তবে সার্ভেয়ারদের ঘুষের টাকা দিলে জমিজমার ভূয়া কাগজপত্র দাখিল করলেও টাকা পাচ্ছেন অনেকে। এছাড়া বেশকিছুদিন আগে একই বিষয়ে সার্ভেয়ার সাদ্দাম হোসাইন, বিশ্বজিৎ, মোশাররফ, নাজমুলসহ কালাম মুন্সির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন মৃধা। 

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি তারা যেন সার্ভেয়ারদের ঘুষ দেয়া ছাড়াই টাকা তুলতে পারেন।

অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে এল.এ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইন বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন কথা। তাছাড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ গেলে সে তদন্ত করে যে ব্যবস্থা নিবে তা মেনে নিবো।

জান‌তে চাই‌লে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy