শেখ হাসিনার প্রশংসাসূচক গান বাজানোয় গ্রেফতার ৫

যশোর প্রতিনিধি

সারাবাংলা

কারাতে প্রশিক্ষণ সেমিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে রচিত সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক

2024-10-25T18:15:12+00:00
2024-10-25T20:20:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনার প্রশংসাসূচক গান বাজানোয় গ্রেফতার ৫
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৬:১৫ পিএম  আপডেট: ২৫.১০.২০২৪ ৮:২০ পিএম  (ভিজিট : ৪১৯)
X

কারাতে প্রশিক্ষণ সেমিনারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের গুণকীর্তন করে রচিত সংগীত বাজানোর অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ অক্টোবর) যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- অর্চনা বিশ্বাস ইভা, রওশন আরা রাশু, রফিকুল ইসলাম, হুমায়ুন কবীর এবং ইমরান হাসান টুটুল। 

অর্চনা বিশ্বাস ইভা যশোরের মুজিব সড়কে অবস্থিত ‘জয়তী সোসাইটি’ নামের একটি সংস্থার পরিচালক। নারী অধিকার সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ গত সরকারের আমলে (২০২১) তাকে ‘বেগম রোকেয়া পুরস্কার’ দেওয়া হয়। এছাড়াও আটক রওশন আরা রাশু ‘শেকড়’ নামের একটি সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ও যশোর পৌরসভার কর্মচারী। আর ইমরান হাসান টুটুল স্থানীয় দৈনিক স্পন্দনের ফটোগ্রাফার। 
 আটককৃতদের একজন ‘বেগম রোকেয়া পুরস্কার’ প্রাপ্ত অর্চণা বিশ্বাস ইভা

আটককৃতদের একজন ‘বেগম রোকেয়া পুরস্কার’ প্রাপ্ত অর্চণা বিশ্বাস ইভা

জানা যায়, বাংলাদেশ সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি শুক্রবার যশোর জিমনেশিয়ামে সোতোকান কারাতে প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন করে। যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, উদ্বোধনের পর খেলা শুরুর আগে নাচের সঙ্গে সাউন্ডবক্সে থিম সং বাজানো হচ্ছিল। ওই সঙ্গীত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের কথিত উন্নয়নের ফিরিস্তি নিয়ে রচিত।

তিনি আরও বলেন, আমার কাছে মনে হয়েছে, অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। সেই কারণে পুলিশ ডেকে আয়োজকদের ধরিয়ে দিয়েছি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, জেলা প্রশাসকের নির্দেশে পাঁচজনকে থানায় আনা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy