নিখোঁজের তিন দিন পর আওয়ামী লীগ নেতার লা'শ উদ্ধার

মীরসরাই প্রতিনিধি

সারাবাংলা

নিখোঁজের তিন দিন পর মীরসরাইয়ে আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

2024-10-25T19:01:32+00:00
2024-10-25T19:01:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিখোঁজের তিন দিন পর আওয়ামী লীগ নেতার লা'শ উদ্ধার
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৭:০১ পিএম   (ভিজিট : ১৫৫)
X

নিখোঁজের তিন দিন পর মীরসরাইয়ে আবু তাহের ভূঁইয়া (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মীরসরাই সদর ইউনিয়নের একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।

আবু তাহের গত ২২ অক্টোবর বিকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। পরদিন তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে মীরসরাই থানায় সাধারণ ডায়েরি করেন। নিহত আবু তাহের দীর্ঘদিন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
নিহত আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূঁইয়া

নিহত আওয়ামী লীগ নেতা আবু তাহের ভূঁইয়া

নিহতের ভাতিজা মেহেদী হাসান বলেন, ৫ আগস্টের পর থেকে পাশের এলাকার এক ব্যক্তি চাচাকে হুমকি দিয়ে আসছিল। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ (শুক্রবার) সকালে গ্রামের শিশুরা পাটি বেত ক্ষেতে মরদেহ দেখে। আমরা ঘটনাস্থলে গিয়ে চাচার লাশ শনাক্ত করি। মীরসরাই থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। আমার চাচাকে পরিকল্পিতভাবে গুম করে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

মামলার তদন্ত কর্মকর্তা আজিজুল হাকিম জানান, নিখোঁজ আবু তাহের ভূঁইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তার ভাই রিদোয়ান বাদী হয়ে লিখিত একটি এজাহার দিয়েছেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy