কক্সবাজারে গর্বিত অভিভাবকদের সম্মাননা প্রদান

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

মানুষের সেবায় ছুটে চলা সেই মানবিক সদস্যের গর্বিত অভিভাবকদের সম্মাননা দিয়েছে জেলার বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স

2024-10-25T20:48:37+00:00
2024-10-25T20:48:37+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে গর্বিত অভিভাবকদের সম্মাননা প্রদান
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৮:৪৮ পিএম   (ভিজিট : ১১৮)
X

মানুষের সেবায় ছুটে চলা সেই মানবিক সদস্যের গর্বিত অভিভাবকদের সম্মাননা দিয়েছে জেলার বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটি।

আজ শুক্রবার শহরের সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী স্বেচ্ছাসেবী সংগঠন ‘কক্সবাজার ব্লাড ডোনার’স সোসাইটির’ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেন।

সংগঠনের এডমিন মোজাহিদ আলীর সভাপতিত্বে ও আশরাফুল হাসান রিশাদের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ইনচার্জ ডাক্তার রিপন চৌধুরী, পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জাহেদা আক্তার ও সাংবাদিক ছৈয়দ আলম।

পরে অভিভাবকদের সম্মাননাসহ বিকেলে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy