যৌথ অভিযান : সাবেক হুইপ কমলের একান্ত সহকারী গ্রেফতার

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের রামুতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের একান্ত বিশেষ সহকারী খালেকুজ্জামান প্রকাশ খোকনকে গ্রেফতার করা

2024-10-25T22:35:37+00:00
2024-10-25T22:47:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যৌথ অভিযান : সাবেক হুইপ কমলের একান্ত সহকারী গ্রেফতার
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ১০:৩৫ পিএম  আপডেট: ২৫.১০.২০২৪ ১০:৪৭ পিএম  (ভিজিট : ১৮৬)
X

কক্সবাজারের রামুতে যৌথ বাহিনীর অভিযানে সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের একান্ত বিশেষ সহকারী খালেকুজ্জামান প্রকাশ খোকনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরী ও র‌্যাব-১৫ এর মিডিয়া সেলে বিষয়টি নিশ্চিত করেছেন৷

গ্রেফতার খালেকুজ্জামান (২৪) প্রকাশ খোকন উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার শমসু আলমের ছেলে।

ওসি ইমন কান্তি চৌধুরী জানান, বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলার ঘটনায় বিএনপি নেতা মেরাজ চৌধুরী মাহিনের করা মামলার তালিকাভুক্ত আসামী খালেকুজ্জামান প্রকাশ খোকনকে শুক্রবার সন্ধ্যায় রামু মন্ডল পাড়া এলাকা থেকে র‍্যাব ও রামু থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার হওয়া খালেকুজ্জামানের বিরুদ্ধে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপির অফিস ভাঙচুর, হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় খালেকুজ্জামান (খোকন) সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি ইমন কান্তি চৌধুরী৷





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy