রংপুরে চোর সন্দেহে একজনকে পি'টিয়ে হ'ত্যা

রংপুর ব্যুরো

সারাবাংলা

মিঠাপুকুরে 'চোর সন্দেহে' একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে।নিহত আয়নাল

2024-10-26T12:56:54+00:00
2024-10-26T12:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রংপুরে চোর সন্দেহে একজনকে পি'টিয়ে হ'ত্যা
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১২:৫৬ পিএম   (ভিজিট : ১২২)
X

মিঠাপুকুরে 'চোর সন্দেহে' একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বড় মির্জাপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে। নিহত আয়নাল ইসলাম (৩৫) দুর্গাপুর ইউনিয়নের ধলারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে মির্জাপুর গ্রামের একটি গরুর খামারে একদল চোর প্রবেশ করে। চুরিতে বাধা দেওয়ায় এক নারীকে ছুরিকাঘাত করে তারা। ওই নারীর চিৎকারে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছালে চোররা পালিয়ে যায়। 

পরে রাতে গ্রামবাসী ধলাপাড়া গ্রামে আয়নালের বাড়ি ঘেরাও করে তাকে বাইরে এনে পিটুনি দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আয়নাল।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy