নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের

2024-10-26T14:11:05+00:00
2024-10-26T14:28:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ২:১১ পিএম  আপডেট: ২৬.১০.২০২৪ ২:২৮ পিএম  (ভিজিট : ২৯৭)
X

নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইটাখোলা-মঠখলা আঞ্চলিক সড়কের উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ইটাখোলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা মনোহরদীর উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি নামক স্থানে পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। 

ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও যাত্রীসহ সবাই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।  

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন মারা গেছে। আমরা বর্তমানে মরদেহগুলো এবং তাদের পরিচয় উদ্ধারে কাজ করছি। নিহতদের মধ্যে একজন নারী ও বাকিরা পুরুষ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy