পটুয়াখালীতে হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে আওয়ামীলীগ নেতা কর্তৃক হামলায় আহত সেচ্ছসেবকদল নেতা মহিউদ্দিন রানা ঢাকা মেডিকেলে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ

2024-10-26T15:32:41+00:00
2024-10-26T15:32:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে হামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:৩২ পিএম   (ভিজিট : ৪৭৫)
X

পটুয়াখালীতে আওয়ামীলীগ নেতা কর্তৃক হামলায় আহত সেচ্ছসেবকদল নেতা মহিউদ্দিন রানা ঢাকা মেডিকেলে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আশ্রায় এনে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রানার পরিবার।

শনিবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রানার ভাই কাওসার হোসেন জানান, থানায় মামলা দায়েরের পর এক নম্বর আসামী জহিরকে গ্রেপ্তার করলেও আওয়ামীলীগ নেতা ফারুক চৌকিদার এখনও হুমকি দিয়ে যাচ্ছে। এ সময় রানার মা ছেলের জন্য সকলের কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর সদর উপজেলার আউলিয়াপুর বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী ফারুক চৌকিদারের নেতৃত্বে রানার উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। এক পর্যায়ে রানার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে রানাকে স্থানীয়রা উদ্ধার করে পটুয়াখালী মেডিকেলে পাঠালে তাকে বরিশালে রেফার করা হয়। কিন্তু রানার অবস্থা আশংকাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠালে তাৎক্ষনিকভাবে আইসিইউতে ভর্তি করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy