নতুন বাংলাদেশ তৈরিতে কেউ বাধা দিলে আবারও রাজপথে দেখা হবে: সারজিস

রংপুর ব্যুরো

সারাবাংলা

গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়ে বেশি রক্তপাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা

2024-10-26T19:11:34+00:00
2024-10-26T19:11:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন বাংলাদেশ তৈরিতে কেউ বাধা দিলে আবারও রাজপথে দেখা হবে: সারজিস
রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৭:১১ পিএম   (ভিজিট : ১৮০)
X

গণহত্যায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে আগামীতে এর চেয়ে বেশি রক্তপাত ঘটতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

তিনি বলেন, অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আগামী দিনে সেখানে এর চেয়ে আরও বড় অভ্যুত্থান হবে ও বেশি রক্তপাত ঘটবে।

আজ শনিবার (২৬ অক্টোবর) রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস আলম বলেন, যে-সব পুলিশ সদস্য অন্যায়ভাবে ছাত্র আন্দোলনে আমার ভাইদেরকে হত্যা করেছে, তাদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। বদলি ছাড়া খুনের জন্য পুলিশের আর কোনো শাস্তি হয় না। অপরাধের জন্য শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না।

তিনি বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনও কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছেন। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছেন। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায় সে চেষ্টাও করছেন।

সারজিস আলম বলেন, বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছেন, তারা যে দলেরই হোক না কেন সবাই ফ্যাসিবাদের দোসর।

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবু সাঈদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়াবেন না। কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে। আমরা জীবন দিতে এখনো প্রস্তুত। এ সংগ্রামে লড়াই হবে রাজপথে, নয়তো দেখা হবে বিজয়ে।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy