‘সমন্বয়ক’ পরিচয়ে অফিসে ঢুকে ভীতি প্রদর্শন, অতঃপর...

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় সমন্বয়ক পরিচয় দিয়ে নগরীর ফারাজীপাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি প্রদর্শন ও ভীতি ছড়ানোর ঘটনায় দুই যুবককে আটক

2024-10-26T20:00:10+00:00
2024-10-26T20:00:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সমন্বয়ক’ পরিচয়ে অফিসে ঢুকে ভীতি প্রদর্শন, অতঃপর...
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৮:০০ পিএম   (ভিজিট : ২৪১)
X

খুলনায় সমন্বয়ক পরিচয় দিয়ে নগরীর ফারাজীপাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠানে হুমকি প্রদর্শন ও ভীতি ছড়ানোর ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সেনা সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। 

শনিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ফারাজীপাড়ায় এ ঘটনা ঘটে। আটক দুই যুবকের নাম রিয়াজ ও প্রান্ত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর পৌনে ২টার দিকে ৩/৪টি মোটরসাইকেলে করে কয়েকজন যুবক নগরীর ফারাজীপাড়া এলাকার মোংলা ওয়াটার ট্রান্সপোর্টের অফিসে প্রবেশ করে। এ সময় তারা চিৎকার করে প্রতিষ্ঠানের মালিকের ছোট ভাই মফিজুর রহমানকে খুঁজতে থাকে। 

কর্মচারীরা তাদের পরিচয় জানতে চাইলে যুবকরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়। তাদের পোশাক ও আচরণ দেখে সন্দেহ হলে তারা সেনাবাহিনী ও পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যদের ৪টি গাড়ি এসে যুবকদের ক্যাম্পে নিয়ে যায়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

মোংলা ওয়াটার টান্সপোর্ট কোম্পানির এমডি আবদুল গফ্ফার জানান, দুপুরে কয়েকজন যুবক নিজেদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ছোট ভাই মফিজকে খুঁজছিল। তাদের আচরণে আমরা ভয় পেয়ে যাই। 

আশপাশের দোকানদাররা এগিয়ে এসে যুবকদের জিজ্ঞাসাবাদ করলে তারা ভড়কে যায়। পরে সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে তারা এসে দুই যুবককে নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy