কাব স্কাউটসের সনদে শেখ হাসিনার সই, তোলপার লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কাব (শিশু স্কাউট) হলিডে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ, ক্রেস্ট ও সম্মাননা

2024-10-27T16:18:27+00:00
2024-10-27T16:18:27+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কাব স্কাউটসের সনদে শেখ হাসিনার সই, তোলপার লালমনিরহাট
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৪৮)
X

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কাব (শিশু স্কাউট) হলিডে অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে। এ নিয়ে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। অবশ্য বিষয়টিকে ‘অসতর্কতা’ বলে মন্তব্য করেছেন জেলা স্কাউটসের সভাপতি ও প্রশাসক রকিব হায়দার।

গতকাল শনিবার (২৬ অক্টোবর) দিনভর অনুষ্ঠান শেষে সনদ বিতরণ করেন জেলা স্কাউটসের সভাপতি ও প্রশাসক এইচ এম রকিব হায়দার। এসময় জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন, উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী, ওসি আলী আকবরসহ জেলা ও উপজেলা স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার ১২০টি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটস দল অংশ নেয়। এ সময় জেলা স্কাউটসের পক্ষ থেকে তাদের বিভিন্ন খেলাধুলা, শিক্ষা প্রশিক্ষণ, মানবিক শিক্ষা দেওয়া হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে শিক্ষক ওবায়দুর রহমান সনদ থাকা সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে প্রশ্ন তোলেন। এর বিরোধিতা ও প্রতিবাদ জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘আদিতমারী উপজেলা স্কাউটস আজ (শনিবার) যাদের ক্রেস্ট ও সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেট  ফ্যাসিবাদ আমলের। সইটি দেখবেন। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।’

এ ব্যাপারে উপজেলা স্কাউটসের সভাপতি ও ইউএনও নূর-ই-ইলাহী বলেন, ‘আমরা বিষয়টি দেখছি। এটি নিয়ে আমরা কাজ করবো।’

জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীর সইযুক্ত সনদ তাৎক্ষণিকভাবে খেয়াল করা হয়নি। সনদগুলো প্রত্যাহার করা হবে। প্রত্যাহারের পরে আমরা বিষয়টি উচ্চপর্যায়ে লিখবো। তারপর যে সিদ্ধান্ত আসবে তা-ই করা হবে।’

স্কাউটসের একজন সহকারী কমিশনার বলেন, ‘দিনটি বাচ্চাদের জন্য আনন্দময় ও শিক্ষণীয় করা হয়েছে। তারপরে সনদ বিতরণ করা হয়েছে। স্কাউটসের পক্ষ থেকে যে সনদগুলো দেওয়া হয়েছে, তাই বিতরণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সনদগুলো ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালের। পদাধিকারবলে এই সনদগুলোতে তখনকার প্রধানমন্ত্রী সই করেন। সনদগুলো ফেরত নিতে মৌখিক নির্দেশ এসেছে। আমরা সনদ ফেরত নেবো।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy