শিবালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে দিনব্যাপী অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান

2024-10-27T16:33:00+00:00
2024-10-27T16:33:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৪:৩৩ পিএম   (ভিজিট : ৪৭)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে দিনব্যাপী অসহায় মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে টেপড়া উপজেলা পরিষদের সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলু বেপারী।

এতে উপজেলা যুবদলের আহ্বায়ক মো: হোসেন আলীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা, যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সায়েদুর রহমান, যুবদল নেতা মতিন মিয়া ও রাকিব হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় প্রায় ৫ শ' জন নারী-পুরুষকে চিকিৎসা সেবা দেওয়া হয় বলে জানা গেছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy