ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প

2024-10-27T17:14:22+00:00
2024-10-27T17:14:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভান্ডারিয়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ৮০)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে  স্বেচ্ছায় রক্তদান ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ৯ টায় উপজেলা বিএনপি'র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন এর সহযোগীতায় ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গনে স্বেচ্ছায় রক্তদান ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম মল্লিক, সাবেক সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার, ভান্ডারিয়া পৌর যুবদলের আহবায়ক মেহেদী হাসান মুন্সী, সদস্য সচিব মোঃ রনি মোল্লা প্রমুখ।

এছাড়াও ধাওয়া ইউনিয়ন বিএনপি'র প্রধান কার্যালয় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য আব্দুল কুদ্দুছ কাজী,শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ভাণ্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ মাসুম বিল্লাহ, ধাওয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন মৃধা,পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (সজল) মৃধা প্রমূখ।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy