নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।২৭ অক্টোবর রবিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

2024-10-27T17:17:34+00:00
2024-10-27T17:17:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:১৭ পিএম   (ভিজিট : ৮৫)
X

বগুড়ার নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

২৭ অক্টোবর রবিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপন করেন নের্তৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, আব্দুর রউফ রুবেল, যুগ্ন-আহবায়ক আরিফুল ইসলাম মজনু,জাহাঙ্গীর আলম সবুজ, যুবদলের সদস্য গোলাপ, যুবনেতা জামাল হোসেন, সজল, গোলাপ, পৌর যুবদলের আহবায়ক, মোঃ গোলাম রব্বানী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মেহেদী হাসান শাহিন, যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহীন, যুগ্ম্ন আহবায়ক মোঃ জিয়া সহ ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ। এরপর সকাল ১০টায় যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

বাদ যোহর নামুইট হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখাানায় শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, জিয়া পরিবারের সুস্থতা ও বগুড়া -০৪ আসনের সাবেক এমপি মোশরফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, আল আমিন প্রমুখ।

নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছে। 

রবিবার (২৭ অক্টোবর) নন্দীগ্রাম থানা পুলিশ এতথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত শুক্রবার রাতে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে গ্রেপ্তার করে। এরপর ডিবি উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেনকে গ্রেপ্তার করে। মামুনুর রশিদ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের আব্দুল জোব্বারের ছেলে।

তারেক হোসেন ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাদেরকে নন্দীগ্রাম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়। থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy