কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আয়েশা আক্তার নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকালে গাছের

2024-10-27T17:29:01+00:00
2024-10-27T17:29:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:২৯ পিএম   (ভিজিট : ৭২)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আয়েশা আক্তার  নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে গাছের সাথে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন। আয়েশা উপজেলার চরএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামের মোয়াজ্জেমের বাড়ির মো.ইউসুফের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহিত আয়েশা দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন। মানসিক অসুস্থতার কারনে বাবার বাড়ি থাকতেন বেশির ভাগ সময়। সকালে ঘুম থেকে উঠে বাড়ির লোকজন দেখে গাছের সাথে আয়েশার ঝুলন্ত মরদেহ। পরে পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, দরিদ্র পরিবারের মেয়ে আয়েশা মানসিক সমস্যায় আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy