ভূঞাপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবদল

2024-10-27T17:34:30+00:00
2024-10-27T17:34:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:৩৪ পিএম   (ভিজিট : ১৯৪)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতাকর্মীদের হাতে এক হাজার গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাংগঠনিক সম্পাদক মফিজ কমিশনার, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মিন্টু ও গোলাম মোস্তফা সাবলু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক রাজিব হাসান কফিল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব অনির্বান আমিন দুখু।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy