যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলেঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর খ্যাত এলেঙ্গায় এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র

2024-10-27T17:43:20+00:00
2024-10-27T17:43:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এলেঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্প
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৩২৩)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উপ-শহর খ্যাত এলেঙ্গায় এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাফী খান সমর্থক গোষ্ঠী ও যুবদলের নেতৃবৃন্দের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে এলেঙ্গা জমিদার বাড়ি মাঠ চত্বরে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোঃ শাফী খান।

এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা শহীদুল ইসলাম তানভীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লিটন, আব্দুর রহিম মাষ্টার,  ৫নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক বেলাল, পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সুজন মাহমুদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজান, পৌর বিএনপি নেতা শাহ আলম, পৌর যুবদল নেতা লাভলু তালুকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মো: মোতালেব হোসেন, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন ও ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো: মনির হোসেন প্রমুখ।

আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন, ডায়াবেটিস, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডা. আবিদ হোসেন অপু।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy