ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে অটোরিকশা চালক হৃদয় হোসেন বাবুল হত্যা মামলায় ২জনের মৃত্যুদন্ড ও ১জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।আজ রবিবার

2024-10-27T17:46:27+00:00
2024-10-27T17:46:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৪৫)
X

ফরিদপুরে অটোরিকশা চালক হৃদয় হোসেন বাবুল হত্যা মামলায় ২জনের মৃত্যুদন্ড ও ১জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন ফরিদপুর  সদর উপজেলার খাসকান্দি দীঘিরচালা গ্রামের মৃত মইনুদ্দিন শেখের ছেলে শাহিদ শেখ(৩৮)। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বনি গ্রামের মৃত হালিম শিকদারের ছেলে নজরুল সিকদার(৩৩)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন ফরিদপুর  সদর উপজেলার অম্বিকাপুর ধুলদি গোবিন্দপুর গ্রামের রিপন খানের ছেলে রাব্বি খান(২৩)।

এছাড়া প্রত্যেক আসামিকে বিশ হাজার টাকা করে অর্থদণ্ড আদায়ের আদেশ দেয়া হয়েছে। আদালতের রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শাহিদ শেখ বাদে বাকি দুই আসামি অনুপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০২১ সালের ২১ মার্চ গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার বনি গ্রামের আবু বক্কর মুন্সির ছেলে হৃদয় হোসেন বাবুল (২৭) ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়।  স্থানীয় এক ব্যক্তির ভাষ্যমত জানা যায় চার যুবক ঐদিন সন্ধ্যায় মুকসেদপুর বড়ইতলা থেকে ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে বাবুলের অটো রিক্সাটি রিজার্ভ ভাড়া ঠিক করে। 

অনেক রাত হলেও সে আর ঐদিন বাড়ি ফেরেনি। নিখোঁজের দুইদিন পর ফরিদপুর সদর উপজেলার হঠাৎ বাজার কাজীরটেক এলাকায় বেড়িবাধের পাশ থেকে আগুনে পোড়া বাবুলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মামা দেলোয়ার হোসেন ফরিদপুর কোতয়ালি থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উপায়ে এই হত্যাকাণ্ড ও রিক্সা ছিনতাইয়ের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে সনাক্ত করে কোতোয়ালি থানা পুলিশ। 

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন ২০২১ সালের ৮ ই ডিসেম্বর আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 

রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর অতিরিক্ত জেলা দায়রা জজের রাষ্ট্রপক্ষের কৌশলী মোঃ নওয়াব আলী মৃধা জানান, ব্যাটারি চালিত অটো রিকশা ছিনতাই করার উদ্দেশ্যে চালককে হত্যা করে  লাশ পুড়িয়ে দেয়ার ঘটনায় দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy