খুলনার খালিশপুরে আলোচিত জাহিদ হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনার খালিশপুর এলাকার আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে এক লাখ টাকা

2024-10-28T16:14:19+00:00
2024-10-28T16:14:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার খালিশপুরে আলোচিত জাহিদ হত্যায় ৫ জনের মৃত্যুদন্ড
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:১৪ পিএম   (ভিজিট : ৬০)
X

খুলনার খালিশপুর এলাকার আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন মোঃ আনছার ফারাজী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার।

সোমবার খুলনার জন‌নিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন। রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের উচ্চমান বেঞ্চ সহকারী মোহাম্মদ ছা‌য়েদুল হক শা‌হিন।

এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জা‌বেদের এলাকার ক‌তিপয় দুস্কৃ‌তির সা‌থে পূর্ব বি‌রোধ ছিল। ২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শ্যে বের হন। 

প‌থিম‌ধ্যে বঙ্গবাসী মোড় জ‌নৈক জাহাঙ্গী‌রের চা‌লের দোকা‌নের সাম‌নে পৌঁছা‌লে পূর্ব থে‌কে ওৎ পে‌তে থাকা সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে তার ওপর আক্রমণ ক‌রে। এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুইভাই মোঃ সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান। এ সময় এ মামলার আমা‌সি আব্বাস আনছা‌রি ও জব্বার জা‌বে‌দের ছোটভাই মোঃ সুমন‌কে জাপ‌টে রা‌খে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জা‌হিদ‌কে এলোপাতাড়িভা‌বে কোপা‌তে থা‌কে। 

পরবর্তী‌তে জা‌হিদ চিৎকার কর‌তে থাক‌লে ঘটনাস্থ‌লে এলাকাবাসী চ‌লে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখানকার চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy