শেরপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থ

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে অসুস্থ হয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তির

2024-10-28T17:17:55+00:00
2024-10-28T17:17:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শেরপুরে জরায়ুমুখ ক্যানসারের টিকা নিয়ে ৩৬ শিক্ষার্থী অসুস্থ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:১৭ পিএম   (ভিজিট : ১০৭)
X

শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা নিয়ে অসুস্থ হয়ে ৩৬ শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

আজ সোমবার দুপুরে শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিনকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখনও ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৮ জন শিক্ষার্থী ভর্তি রয়েছেন। এর আগে অসুস্থ হয়ে পড়ায় ওই শিক্ষার্থীদর রোববার রাতে ২৫ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১১ জনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এনে ভর্তি করেন অভিভাবকরা। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

রোববার (২৭ অক্টোবর) জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের হাসলিবাতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

অসুস্থ শিক্ষার্থী, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকাল ১১টার দিকে এসব শিক্ষার্থীদের এইচপিভি টিকা দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দেয়।

এদিকে এই ঘটনার খবর দ্রুত ঝিনাইগাতীসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক তদন্তে সাইকোজেনিক কারণে একজনের দেখাদেখি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানান শেরপুরের সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এরই মধ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy