খুলনায় দিনে-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় দিনে-দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে এ

2024-10-28T20:08:35+00:00
2024-10-28T20:08:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় দিনে-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৫১)
X

খুলনায় দিনে-দুপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন মশ্বেরপাশা কালিবাড়ী বাজারে এ ডাকাতির ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ২ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ এ ঘটনায় ফুলতলা এলাকা থেকে একজনকে আটক করেছে।

দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক মীর আতাহার আলী ডাকাতির বিষয়টি  নিশ্চিত করেছেন। তবে আটক হওয়া ব্যক্তির নাম তিনি জানাতে পারেননি।

মীর আতাহার আলী  বলেন, দুপুর ১ টার দিকে ৪ জন ব্যক্তি একটি মাইক্রোযোগে মহেশ্বরপাশা কালিবাড়ি বাজারে প্রবেশ করে। এ সময়ে তারা ওই বাজারের দত্ত জুলেয়ার্সে প্রবেশ করে। তারা দোকান মালিক উত্তম দত্তকে জিম্মি করে নগদ ২ লাখ ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনা শুনে ওই মাইক্রোর পিছু নেয়। 

ঘটনাস্থল থেকে ৩ জন পালিয়ে গেলেও পুলিশ ডাকাতিতে অংশ নেওয়া একব্যক্তি ও মাইক্রো ফুলতলা থেকে জব্দ করে। পুলিশ আটক হওয়া ব্যক্তি ও মাইক্রো নিয়ে থানার পথে। ডাকাতির সময়ে তারা কালিবাড়ি বাজারে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় বলে তিনি আরও জানান।

দত্ত জুয়েলার্সের মালিক উত্তম দত্ত বলেন দুপুর ১ টা ১০ মিনিটে ৪ জন ব্যক্তি তার সোনার দোকানে প্রবেশ করে। তাদের প্রত্যেকের মুখে মাস্ক ও হাতে পিস্তল এবং চা পাতি ছিল। দোকানে ডাকাতরা ঢুকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্লাস ভেঙ্গে ৫ ভরি সোনা ও ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা নিয়ে যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy