শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

রাজধানীর শ্যামপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও

2024-10-29T12:20:01+00:00
2024-10-29T12:20:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১২:২০ পিএম   (ভিজিট : ৬০)
X

রাজধানীর শ্যামপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- মো. জামাল উদ্দিন (৫০), মো. জামিল হোসেন (২৫) ও মোহাম্মদ তুষার (৩৫)।

সোমবার (২৮ অক্টোবর) দিনগত মধ্যরাত ৩টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পরে ভোর ৫টার দিকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। 

দগ্ধ জামিলের বাবা ইকবাল হোসেন জানান, শ্যামপুরে সাততলা ভবনের উপরের তলায় তারা তিনজন একটি রুমে কথা বলছিল। তাদের মধ্যে জামাল সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালালে হঠাৎ রুমে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। পরে আমরা তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্নে নিয়ে এলে তিনজনকেই ভর্তি দেন চিকিৎসক।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, শ্যামপুর এলাকা থেকে দগ্ধ হয়ে আমাদের এখানে তিনজন এসেছে। তাদের মধ‍্যে জামালের শরীরে ৭৫ শতাংশ, জামিলের ৫৫ শতাংশ ও তুষারের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে ভর্তি দেওয়া হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy