মেঝেতে পড়ে ছিল মা-ছেলের রক্তাক্ত মরদেহ

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের হাছননগরের এলাকার

2024-10-29T12:25:40+00:00
2024-10-29T12:25:40+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মেঝেতে পড়ে ছিল মা-ছেলের রক্তাক্ত মরদেহ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১২:২৫ পিএম   (ভিজিট : ৯৬)
X

সুনামগঞ্জ শহরের হাছননগরের এলাকার একটি বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে শহরের হাছননগরের এলাকার একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শহরের এসপি বাংলো এলাকায় একটি বাসায় ফরিদা বেগম তার ছেলেকে নিয়ে থাকতেন। পাশের রুমেই ভাড়া দিয়েছিলেন তার খালাতো বোন ও বোনের ছেলেকে। মঙ্গলবার সকাল ৮টার দিকে বাসায় কাজের লোক এসে ঘর খোলা ও তাদের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

পারিবারিক কলহের কারণে হত্যাকাণ্ড ঘটতে পারে। বাসায় থাকা খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy