‘পুলিশের পোশাক’ পরে খামারের গরু লুট

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের পোশাক পরে একটি খামারের দুটি গরু লুট করার অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে উপজেলার শিকলবাহা

2024-10-29T12:59:33+00:00
2024-10-29T12:59:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
‘পুলিশের পোশাক’ পরে খামারের গরু লুট
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১২:৫৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পুলিশের পোশাক পরে একটি খামারের দুটি গরু লুট করার অভিযোগ উঠেছে। সোমবার ভোররাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এয়ার মোহাম্মদ চৌধুরীবাড়ির শাহ অহিদিয়া ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে।

খামারি ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোররাতে একটি নৌকায় করে খামারে আসে ১০ থেকে ১২ জন ব্যক্তি। এর মধ্যে সাত-আট জন পুলিশের পোশাক পরা ছিল। তারা খামারের তত্ত্বাবধায়ক মো. হোসেনকে মারধর করে খামার থেকে দুটি গরু লুট করে নৌকায় করে নিয়ে যায়।

খামারের মালিক মো. ইকবাল বাহার বলেন, ‘পুলিশের পোশাক পরে এসে দুষ্কৃতকারীরা প্রায় তিন লাখ মূল্যের দুটি গরু নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা করবো। পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘খামারের মালিকের সঙ্গে কথা বলেছি। খামার মালিক মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy