নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় বাসের ধাক্কায় বাইসাইকেল চালক হারেজ মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।আজ

2024-10-29T13:33:08+00:00
2024-10-29T13:35:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে বাসের ধাক্কায় সাইকেল চালক নিহত
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১:৩৩ পিএম  আপডেট: ২৯.১০.২০২৪ ১:৩৫ পিএম  (ভিজিট : ১০১)
X

ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় বাসের ধাক্কায় বাইসাইকেল চালক হারেজ মোল্যা (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ মোল্যার বাড়ি কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, বৃদ্ধ হারেজ মোল্যা বাই সাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দার হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই সাইকেল চালক হারেজ মোল্যাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যবহৃত বাই সাইকেলটিও দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। যার কারণে ঢাকা-কালনা-নড়াইল-বেনাপোল মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দু’পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের চেষ্টায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। হারেজ মোল্যা নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy