লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করা হয়েছে।গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত

2024-10-29T13:36:08+00:00
2024-10-29T13:36:08+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে দুটি পিস্তলসহ যুবক আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১:৩৬ পিএম   (ভিজিট : ৭৭)
X

লক্ষ্মীপুরে দুটি বিদেশী পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করা হয়েছে।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে ছাত্র জনতা। পরে সেনা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। 

আটককৃত সোহেল ওই এলাকার  মো. হারুনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিক্সাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এসময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় ছাত্র জনতা তাদের ধাওয়া করে। এসময় আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। 

তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনা সদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রধারী যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে স্থানীয় লোকজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy