গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল)

সারাবাংলা

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা

2024-10-29T15:47:22+00:00
2024-10-29T15:47:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছ গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৫৩০)
X

বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর রামপুরা এলাকার বনশ্রী ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হারিছুর রহমানের ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।  

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় ৬টি মামলা রয়েছে। 

পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো। মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতকে বরিশালে নিয়ে আসা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে বিকেলে তাকে আদালতে হাজির করা হবে। হারিছুরের গ্রেপ্তারের খবর গৌরনদীতে ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠন গৌরনদী বাসষ্ট্যান্ড, ভূরঘাটা, বার্থী, মাহিলাড়া, নলচিড়া, সরিকলসহ বিভিন্ন এলাকায় ফাঁসির দাবীতে সড়ক অবরোধ করে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করেছে। 

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টা ব্যাপী মিছিল শেষে হারিছুরের ফাঁসীর দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সদস্য সচিব ফরিদ মিয়া সহ অন্যান্যরা। এসময় বক্তারা সাবেক মেয়র হারিছকে গৌরনদী-আগৈলঝাড়ার সন্ত্রাসের গডফাদার আখ্যায়িত করে ফাঁসীর দাবী জানান। 

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্যাতন করে এলাকা ছাড়া করার পাশাপাশি নিজদলের নেতাকর্মীদেরও অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আপন ভাইদের বাবার বাড়ি থেকে বিতারিত করা, চর্টার সেল তৈরি করে ভিন্নমতের লোকজন ধরে নিয়ে নির্যাতন সহ দূর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy