টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এরশাদ আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে

2024-10-29T16:23:53+00:00
2024-10-29T16:23:53+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ১
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:২৩ পিএম   (ভিজিট : ১৫২)
X

গাজীপুরের টঙ্গীতে চার বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এরশাদ আলী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত মধ্য রাতে স্থানীয় পাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত এরশাদ আলী ঠাকুরগাঁও জেলার রানী সংকর থানার আমতলী বটতলা গ্রামের হাসেম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, নির্যাতিতা শিশুটির পরিবার ও এরশাদ একই বাসায় ভাড়া থাকতেন। গত বুধবার (২৩ অক্টোবর) বিকেলে শিশুটি এরশাদের কক্ষে গেলে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন সে। পরে শিশুটির যৌনাঙ্গে নির্যাতন করা হয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। 

নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। ঘটনার ছয় দিন পর সোমবার রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে পুলিশ আসামীকে গ্রেফতার করে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমদ বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনাটি দায় স্বীকার করেছেন তিনি। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy