আসামি ধরতে গিয়ে হামলায় রামগড়ে এসআই আহত

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় পুলিশ অফিসার আজিমুল হক গুরুতর আহত হয়েছেন।গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত

2024-10-29T16:25:52+00:00
2024-10-29T16:25:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আসামি ধরতে গিয়ে হামলায় রামগড়ে এসআই আহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:২৫ পিএম   (ভিজিট : ১৬৯)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ওয়ারেন্টভুক্ত আসামির হামলায় পুলিশ অফিসার আজিমুল হক গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টায় উপজেলার ১নং ইউনিয়নের খাগড়াবিল এলাকার নোয়াপাড়ায় এঘটনা ঘটে।

আহত পুলিশ অফিসার আজিমুল হক এসআই পদে রামগড় থানায় কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

জানা যায়, আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূইয়া পিতা, বাহার উদ্দিন ভুইয়া, পুরাতন একটি মামলার আসামি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আসামি বাড়িতে আছে এমন তথ্য পেয়ে এসআই আজিমুল হক এর নেতৃত্বে পুলিশের একটি টিম খাগড়াবিল নোয়াপাড়া আসামির বাড়িতে অবস্থান করে। এসময় আসামি পুলিশ দেখে তার হাতে থাকা ধারালো দেশীয় অস্র দিয়ে আঘাত করে, এতে এসআই আজিমুল হক গুরুতর আহত হয়।

সাথে থাকা পুলিশ আসামিকে আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy