নাটোরে মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে করেছে স্থানীয় গয়লার ঘোপ

2024-10-29T16:42:46+00:00
2024-10-29T16:42:46+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাটোরে মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৪২ পিএম   (ভিজিট : ১০৪)
X

নাটোরের বাগাতিপাড়ায় মসজিদের পাশে বিড়ির ফ্যাক্টরি স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে করেছে স্থানীয় গয়লার ঘোপ গ্রামবাসী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ইউএনও কার্যালয় চত্বরে আধাঘণ্টাব্যাপী তারা এ মানববন্ধন করে।

এ সময় বক্তারা বলেন, কোননো প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রথমে উপজেলার জামনগর ইউনিয়নের গয়লার ঘোপ গ্রামে একটি মাদ্রাসার পাশে মনোমহন বিড়ি ফ্যাক্টরি স্থাপনের চেষ্টা করে। জানতে পেরে সেখান থেকে প্রশাসন তা সরিয়ে দেয়। পরে আবারও ওই ফ্যাক্টরিটি একই গ্রামে একটি মসজিদের পাশে স্থাপন করা হচ্ছে। ওই মসজিদে ইসলামী ফাউন্ডেশন পরিচালিত ৮০-৯০ জন শিশু নিয়ে একটি মক্তবের কার্যক্রম চলমান আছে।

এছাড়া বিড়ি ফ্যাক্টরিটি স্থাপনে সাধারন মানুষের হাঁপানি, যক্ষা, ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। এসব কারনে বিড়ির ফ্যাক্টরিটি ওইস্থানে স্থাপন না করে অন্যত্র সরিয়ে নেয়ার দাবি করেন তারা। মানববন্ধনে বক্তব্য দেন শহিদুল ইসলাম, সুলতানুল ইসলাম, সোহেল রানা প্রমুখ। শেষে জেলা প্রশাসক বরাবর গ্রামবাসীদের সাক্ষরিত এক স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের হাতে হস্তান্তর করেন।

তবে এ বিষয়ে মনোমহন বিড়ি ফ্যাক্টরির কর্মকর্তা মইনুল ইসলাম সান্টু সাংবাদিকদের বলেন, বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন দপ্তরের অনুমতি নিয়ে ফ্যাক্টরিটি স্থাপন করা হচ্ছে। একই গ্রামে আরো তিনটি বিড়ির কারখানা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ মনোমহন বিড়ি কারখানাটি স্থাপনে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে।

এ বিষয়ে ইউএনও অনামিকা নজরুল বলেন, স্মারকলিপি গ্রহণ করা হয়েছে। বিষয়বস্তু দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy