নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে

2024-10-29T16:45:51+00:00
2024-10-29T16:45:51+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার ২
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১০৪)
X

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য জানান।

এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)।

সনেট এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলা সহ মোট-২০ টি মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামী সনেট ও একটি লোহার তৈরী চাপাতি এবং ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। 

অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা। গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।










Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy