কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার

2024-10-29T16:56:52+00:00
2024-10-29T16:56:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫৬)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলা শিল্পকলা একাডেমি চত্তর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ফায়েকুজ্জামান শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বক্তব্য রাখেন।

বক্তারা, দ্রæত সময়ের মধ্যে এস এম জিলানীর উপর হামলা ও কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানায়।

উল্লেখ্যঃ গত ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী তার বাবা মায়ের কবর জিয়ারতের জন্য টুঙ্গিপাড়ায় আসার পথে ঘোনাপাড়া নামক স্থানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের হামলার শিকার হয়। হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা গুরুতর আহত এবং  স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy