কুয়েটে নবনির্মিত ১০ তলা স্টাফ আবাসিক ভবনের উদ্বোধন

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবনির্মিত অত্যাধুনিক ১০তলা স্টাফ আবাসিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।অত্যাধুনিক আবাসিক ভবন

2024-10-29T18:48:28+00:00
2024-10-29T18:48:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কুয়েটে নবনির্মিত ১০ তলা স্টাফ আবাসিক ভবনের উদ্বোধন
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৭৪)
X

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নবনির্মিত অত্যাধুনিক ১০তলা স্টাফ আবাসিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

অত্যাধুনিক আবাসিক ভবন উদ্বোধনের মাধ্যমে ৭২ টি পরিবারের বাসস্থানের সু-ব্যবস্থা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসিক ভবনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। 

“খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় নির্মিত অত্যাধুনিক এ ভবনটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, কুয়েট কর্মচারী সমিতির সাবেক সভাপতি ইমদাদ মোড়ল এবং সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ। 

অনুুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy