স্ত্রীর অ্যাকাউন্টে ৮৭ লাখ টাকা পাঠিয়ে দেশে ফিরে যা দেখলেন প্রবাসী!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে ছিলেন তাহের উদ্দিন (৪৫)। দীর্ঘ এই সময়ের আয়-উপার্জন বিভিন্ন সময়ে স্ত্রীর ব্যাংক

2024-10-30T12:00:30+00:00
2024-10-30T18:22:28+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্ত্রীর অ্যাকাউন্টে ৮৭ লাখ টাকা পাঠিয়ে দেশে ফিরে যা দেখলেন প্রবাসী!
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:০০ পিএম  আপডেট: ৩০.১০.২০২৪ ৬:২২ পিএম  (ভিজিট : ১৯৮)
X

প্রায় ২০ বছর ধরে সৌদি আরবে ছিলেন তাহের উদ্দিন (৪৫)। দীর্ঘ এই সময়ের আয়-উপার্জন বিভিন্ন সময়ে স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়েছেন। দেশে পরিবারের সবাই সুন্দরভাবে দিন যাপন করবেন এ জন্যই হাড়ভাঙ্গা পরিশ্রমের মোট ৮৭ লাখ টাকা স্ত্রীর অ্যাকাউন্টে পাঠিয়েছেন। 

সম্প্রতি দেশে ফিরে দেখেন স্ত্রী লাপাত্তা এবং ব্যাংক হিসাবটি ফাঁকা। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে।

জানা গেছে, তাহের বিভিন্ন সময়ে স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে পাঠিয়েছেন মোট ৮৭ লাখ টাকা। সম্প্রতি দেশে ফিরে দেখেন স্ত্রী লাপাত্তা এবং ব্যাংক হিসাবটি ফাঁকা। এ ঘটনার পর স্ত্রীর নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় কোটি টাকা প্রতারণার মামলা করেন তিনি। মামলায় তানিয়া গত ২০ অক্টোবর ময়মনসিংহ আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

জানা যায়, তাহের উদ্দিন ২০০৪ সালে সৌদি আরবে যান। সেখানে তিনি একটি কোম্পানিতে চাকরি নেন। আট ঘণ্টা দায়িত্বের পর বাকি সময় তিনি বেশি রোজগারের জন্য গাড়ি পরিষ্কারের কাজ করতেন। একযুগ আগে তিনি দেশে ফিরে বিয়ে করেন পাশের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে মোছাম্মৎ তানিয়া সুলতানাকে। বিয়ের পর ফের কর্মস্থল সৌদি আরবে চলে যান তিনি।

এ অবস্থায় তাহের উদ্দিন উদ্দিন স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে টাকা পাঠতে থাকেন। চারবার আসা-যাওয়ার মধ্যেই জন্ম নেয় তাদের দুই ছেলে সন্তান। বেশ সুখেই দিন কাটাচ্ছিলেন তিনি। এর মধ্যে স্ত্রী তানিয়া ছেলেদের নামে জমি ক্রয় ও নিজের গহনার জন্য বাড়তি টাকা দেয়ার দাবি জানালে তাহের স্ত্রীর ব্যাংক হিসাব নম্বরে বেশ কয়েকবার মোটা অঙ্কের টাকা পাঠান। এরই মধ্যে বাড়ি থেকে তাহেরকে জানানো হয়, তার স্ত্রী তানিয়া হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছেন।

গত সেপ্টেম্বর মাসের ৬ তারিখ তিনি দেশে এসে দেখেন তার স্ত্রী তানিয়া বাড়িতে নেই। দুই সন্তানকে রেখেই তানিয়া লাপাত্তা হয়ে গেছেন। তানিয়ার মোবাইল নম্বরে একাধিকবার কল করাসহ শ্বশুরবাড়িতে খোঁজ করে তার কোনো সন্ধান করতে পারেননি তাহের। 

পরে খোঁজ নিয়ে জানতে পারেন তানিয়া পালিয়ে গেছেন। যাওয়ার সময় তিনি ৮ ভরি স্বর্ণসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান। এতে হিসাব করে দেখা যায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট এক কোটি ২১ লাখ টাকা নিয়ে যান স্ত্রী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy