নালিতাবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসন ও দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ‍্যা, মনগড়া ও কোন্দল তৈরির জন‍্য ভুলতথ‍্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনের

2024-10-30T16:29:07+00:00
2024-10-30T16:29:07+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নালিতাবাড়ীতে বিএনপির সংবাদ সম্মেলন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ১২৬)
X

শেরপুরের নালিতাবাড়ীতে প্রশাসন ও দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ‍্যা, মনগড়া ও কোন্দল তৈরির জন‍্য ভুলতথ‍্য উপস্থাপন করে সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে পৌর শহীদ  মিনার মাঠে উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের উদ‍্যোগে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ‍্যক্ষ নুরুল আমিন কর্তৃক গত ২৮ অক্টোবর ইউএনও, এসিল‍্যান্ডসহ বিএনপির নেতাদের ইঙ্গিত করে মিথ‍্যা, ষড়যন্ত্র মুলক ও বিভ্রান্তিকর সংবাদ সম্মেলন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ তার বিরুদ্ধে সাংগঠনিক ব‍্যবস্থা গ্রহণের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শহর বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন। এতে বলা হয় আমরা বিএনপির বৃহৎ অংশ ঐক‍্যবদ্ধ আছি, জনাব নুরুল আমিন সাহেব গ্রুপিং করে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের সাথে দুরত্ব তৈরি, বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করবো। ইতিমধ্যে আমরা বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবগত করেছি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওসমান গনি, দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম কিবরিয়া মাকসিম, শহর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম রিপন তালুকদার, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, শেখ মোঃ কাঞ্চন, মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ সামাদ, ছাত্রদলের সভাপতি আপন সরকার, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার , রুপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, কলসপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমুখ। 

সংবাদ সম্মেলনে উপজেলা, শহর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের শত-শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy