নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। এ সময়

2024-10-30T20:12:04+00:00
2024-10-30T20:12:04+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ৬
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৮:১২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

নড়াইলের কালিয়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে তাদেরকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নফসের বিশ্বাসের ছেলে ইউপি সদস্য রাজু বিশ্বাস (৩২) ও কিসলু বিশ্বাস (৩৬), একই গ্রামের মিজানুর রহমানের ছেলে জনি শেখ (২৭), জাহাঙ্গীর আলমের ছেলে মনির হোসেন (৩১), জিলমান শেখের ছেলে শোয়াইব শেখ (৩২), এবং মাধবপাশা গ্রামের শাহাদাত সরদারের ছেলে আরিফুল ইসলাম (৩৮)।

সেনাবাহিনী জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১টি এয়ারগান, ১৮টি বড় চাকু, ৩টি ছোট চাকু, ১টি হকিস্টিক, ১৪ টি কাঁচি, ৯টি দা, ৫টি রামদা, ২টি চাপাতি, ১টি কুড়াল, ৩টি মদের বোতল, ৫টি ঢালসহ ৬ জনকে আটক করে। আটককৃতদের কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy