স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

হত্যা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (৩০

2024-10-31T12:26:05+00:00
2024-10-31T12:26:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:২৬ পিএম   (ভিজিট : ৭৯)
X

হত্যা ও নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে জেলা সদরের ছয়বাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লেলিন পৌর শহরের কাজীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রার্থী ও বর্তমানে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান লেলিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy