কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে ফরিদা ইয়াসমিন ওরফে ছৈয়দা (৩৩) এক নারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার

2024-10-31T12:46:18+00:00
2024-10-31T13:10:29+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কক্সবাজারের মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে নারী নিহত
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:৪৬ পিএম  আপডেট: ৩১.১০.২০২৪ ১:১০ পিএম  (ভিজিট : ১১৪)
X

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় দুপক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিতে ফরিদা ইয়াসমিন ওরফে ছৈয়দা (৩৩) এক নারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ।

নিহত নারী কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি এলাকার মৃত ছৈয়দ আহমদের কন্যা।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদ কামাল জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ে অবস্থানরত একটি সন্ত্রাসী গ্রুপ এলাকা দখল নিতে ভোররাতে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে এলাকা জুড়ে আতংক সৃষ্টি হয়।  তারা চলে গেলে স্থানীয় দলিলে বর ঘরের আঙ্গিনাবেদ করে গুলিবিদ্ধ হয় ছৈয়দা। তিনি ঘটনাস্থলে মারা যায়। এঘটনার পর এলাকাজুড়ে থমতমে অবস্থা বিরাজ করছে।

নিহত ছৈয়দার ভাই ফরিদুল আলম বলেন- আওয়ামী  সন্ত্রাসী রশিদের নেতৃত্বে ২০-৩০ লোক অস্ত্র নিয়ে এসে গুলি করে। এতে আমার বোন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমার বোন প্রতিবন্ধী ছিলো। আমি এঘটনায় সুষ্ঠু বিচারসহ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মহেশখালী থানার ওসি কাইছার হামিদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সংগ্রহ করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy