সাবেক ভিপি নুরের জনসভার জন্য স্কুলের পরীক্ষার সময়সূচি পরিবর্তন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

2024-10-31T15:06:41+00:00
2024-10-31T15:16:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাবেক ভিপি নুরের জনসভার জন্য স্কুলের পরীক্ষার সময়সূচি পরিবর্তন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ৩:০৬ পিএম  আপডেট: ৩১.১০.২০২৪ ৩:১৬ পিএম  (ভিজিট : ২৯৪)
X

পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে। 

স্কুলের মাঠেই গণঅধিকার পরিষদের জনসভা হয়। গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নুরুল হক নুর।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর থেকে পটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা চলছিল। যেটি দুপুর দেড়টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এগিয়ে আনা হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর ১টায়। 

বিষয়টি নিয়ে মশিউর অর্ণব নামে একজন তার ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘রাজনৈতিক দলের জনসভার জন্য পরীক্ষার সময় পরিবর্তন করায় অসন্তোষ বিরাজ করছে কোমলমতি পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।’ 

সোহেল রানা নামে একজন লিখেছেন, ‘এটা কোনোভাবেই কাম্য নয়। পরীক্ষার সময়সূচি পরিবর্তন করে জনসভার অনুমতি পায় কী করে।’

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালাউদ্দিন সৈকত বলেন, ‘গণঅধিকার পরিষদের জনসভার কারণে পরীক্ষা সকাল ১০টায় আনছি। ইউএনও স্যার পারমিশন দিয়েছেন, তাই আমিও পারমিশন দিয়েছি।’

গণঅধিকার পরিষদের দশমিনা উপজেলা শাখার আহ্বায়ক মো. লিয়ার হোসেন বলেন, ‘পরীক্ষার সময়সূচি পরিবর্তন করেছে স্কুল কর্তৃপক্ষ। জনসভার অনুমতি দিয়েছেন দশমিনার ইউএনও।’

দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, ‘পারমিশনের কপিগুলো কোথায়, একটু দেখাইতে বলেন। কোনও পারমিশনই তাদের দেওয়া হয়নি। জনসভার পারমিশন তো ডিসি মহোদয়ের অফিস থেকে দেবে। জনসভার বিষয়ে পারমিশন আমার এখানে দেওয়ার নাই। আর স্কুল কম্পাউন্ডের ভেতরে যে তারা প্রোগ্রাম করছে, সেই বিষয়ে তো আমার কাছ থেকে পারমিশন কেউই নেয়নি।’

জনসভায় নুরুল হক নুর ইউএনও ইরতিজা হাসানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমি সেসব যাচাই করে দেখব, সত্যতা পেলে আপনাকে এখান থাকে বিতাড়িত করব।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy